পিরোজপুরে শ্বশুর-পুত্রবধূ খুন
27.08.15 [http://pirojpurnews.com]
: পিরোজপুরে শ্বশুর ও পুত্রবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাতে সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।নিহতরা হলেন, রাজেন্দ্র নাথ হালদার ও তার পুত্রবধূ মেরী হালদার ।জানা গেছে, সদর উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কচুবুনিয়া গ্রামের রাজেন্দ্র নাথ হালদারের বাড়িতে বৃহস্পতিবার রাত সাড়ে সাতটার দিকে একদল লোক প্রবেশ করে আলমারি ও ড্রেসিং টেবিল ভেঙে তছনছ করে। তারা কোনো এক সময় রাজেন্দ্রকে শ্বাসরোধ করে হত্যা করে। এ সময় তার পুত্রবধূ মেরী বাজারে ছিলেন। বাজার থেকে বাসায় ফিরে ঘরে ঢুকে দুর্বৃত্তদের দেখে চিৎকার করেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে কোপালে ঘটনাস্থলেই মারা যান তিনি। বাড়ির মন্দিরের রাজমিস্ত্রি বাজার থেকে ঘরে ফিরলে তাদেরকে মৃত দেখতে পান। পরে পুলিশে খবর দিলে পুলিশ রাত নয়টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়।
স্থানীয় গ্রাম্য ডাক্তার সুমন মিত্র জানান, সন্ধ্যার সময় মেরী তার কাছ থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন।
এলাকার চৌকিদার অনিল জানান, রাত আটটার দিকে ওই বাড়ির রাজমিস্ত্রি তাকে সঙ্গে নিয়ে ওই বাড়িতে যান। পরে বাড়ির গেট খোলা দেখলে তাদের সন্দেহ হয়। পরে ঘরে ঢুকে তাদের মৃত দেখতে পান।
দুর্গাপুর ইউপি সদস্য উত্তম ঢালী জানান, ওই বাড়িতে মেরী ও তার শ্বশুর বাস করতেন।
পিরোজপুরের পুলিশ সুপার মো. ওয়ালিদ হোসেন রাত দশটায় ঘটনাস্থল থেকে জানান, প্রাথমিকভাবে মনে হচ্ছে, এটি কোনো ডাকাতির ঘটনা নয়। জমিজমা সংক্রান্ত কোনো বিরোধের ঘটনার জের হয়ে থাকতে পারে।
No comments:
Post a Comment