Friday, August 28, 2015

পুঠিয়ায় সাঁওতাল গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

পুঠিয়ায় সাঁওতাল গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

http://thebdtimes24.com/
Dated-Wednesday, August 26, 2015
রাজশাহীর পুঠিয়া উপজেলায় সাঁওতাল (নৃ-গোষ্ঠী) গৃহবধূ (২৮) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত মুকুল হোসেন (৩৫) একই গ্রামের বাসিন্দা।   রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার জিউপাড়া-বিলমাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।   জানা গেছে, ওই গৃহবধূ বিলমাড়িয়ার বিলে ধানের জমিতে অন্যান্য দিন মুজুরদের সঙ্গে কাজ করছিলেন। এক পর্যায়ে বিকেল প্রায় সাড়ে তিনটার দিকে ওই গৃহবধূ ক্লান্ত হয়ে আখ ক্ষেতের পাশে বিশ্রাম নিতে যায়। সেখানে আগে থেকে ওঁৎপেতে থাকা মুকুল হোসেন ওই গৃহবধূকে আখ ক্ষেতে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় তার চিৎকারে সহকর্মীরা ছুটে গেলে মুকুল পালিয়ে যায়।   পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খান জানান, ওই গৃহবধূ মুকুলের বিরুদ্ধে মামলা করেছেন।

No comments:

Post a Comment