(1)মানিকগঞ্জে প্রতিমা ভাঙচুর, হামলায় ছয়জন আহত 31.03.15
মানিকগঞ্জ সদর উপজেলায় একটি পূজামণ্ডপে হামলা চালিয়ে প্রতিমা ভাঙচুর করেছে বখাটে যুবকেরা। এ সময় হামলায়
ছয়জন আহত হন। গত রোববার রাতে উপজেলার রাজনগর গ্রামের সম্ভু চন্দ্র মালোর বাড়ির সর্বজনীন পূজামণ্ডপে এ হামলার ঘটনা ঘটে।
পূজামণ্ডপ পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মহাদেব চন্দ্র মালো জানান, বুধবার থেকে ওই পূজামণ্ডপে বাসন্তী পূজার আয়োজন করা হয়। রোববার রাতে পূজার দশমিতে আরতি দেওয়ার অনুষ্ঠান চলছিল। রাত সাড়ে ১১টার দিকে আনন্দনগর ও বেটুয়াইল গ্রামের ২০-২৫ জন বখাটে যুবক সেখানে এসে আরতি বন্ধ করে সাউন্ডবক্সে গান ছেড়ে নাচ শুরু করার কথা বলে। আরতি বন্ধ না করায় তারা ক্ষিপ্ত হয়ে মণ্ডপে হামলা চালিয়ে মা কালী ও মহাদেবসহ চারটি প্রতিমা ভাঙচুর করে। এতে বাধা দিতে গিয়ে হামলায় পূজা উদ্যাপনকারীদের ছয়জন আহত হন।
সদর থানার ওসি আমিনুর রহমান জানান, পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। জড়িত বখাটেদের গ্রেপ্তারে অভিযান চলছে।
(2)

No comments:
Post a Comment