Monday, August 25, 2014

ILLEGAL MIGRANT MUST BE REMOVED FROM INDIA



 অনলাইন ডেস্ক:  বিজেপি নেতা নরেন্দ্র দামোদর দাস মোদী প্রধানমন্ত্রী হওয়ার আগেই নির্বাচনী প্রচারে অনুপ্রবেশ নিয়ে হুঙ্কার দিয়েছিলেন। পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে থেকে যাওয়া বাংলাদেশিদের লোটা কম্বল নিয়ে ফেরত পাঠানোর হুমকি দিয়েছিলেন। তার পাল্টা হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও চ্যালেঞ্জ দিয়েছিলেন মোদীকে। তবে ক্ষমতায় এসে বিজেপি সরকার বাংলাদেশি বিতাড়নের বড় ধরণের কর্মসূচি চালু না করলেও এ ব্যাপারে সংঘ পরিবারের নেতাদের প্রবল চাপ যে রয়েছে তা বিশ্ব হিন্দু পরিষদ নেতা প্রবীণ তোগাড়িয়ার কথাতেই স্পষ্ট হয়েছে। গত শনিবার কলকাতা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনে বিশ্ব হিন্দু পরিষদের প্রধান প্রবীন তোগাড়িয়া বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে সোচ্চার হন। তিনি হুংকার দিয়ে বলেন, ১৯৫১ সালের পর যে সব বাংলাদেমি ভারতে এসেছেন তাদের ফেরত পাঠাতে প্রয়োজনে সামরিক অভিযান চালানো হবে। অনুপ্রবেশকারী প্রশ্নে তোগাড়িয়া রাজ্য সরকারের মনোভাব স্পষ্ট করতে বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। তিনি বলেন, মমতা নিজে বলুন, তিনি অনুপ্রবেশ কারীদের রক্ষা করছেন, আশ্রয় দিচ্ছেন বা সমর্থন করছেন কিনা। তিনি যদি বলেন, অনুপ্রবেশকারীদের প্রতি তার সমর্থন রয়েছে তাহলে তার বিরুদ্ধে বিশ্ব হিন্দু পরিষদ দেশদ্রোহের মামলা করবে বলেও তিনি হুঙ্কার দেন। তবে তাকে প্রশ্ন করা হয়েছিল যে, বাংলাদেশি বিতাড়নের বিষয়ে মোদী সরকারের সমর্থন রয়েছে কিনা, তার উত্তরে তোগাড়িয়া বলেন, সেটা সরকারকে জিজ্ঞেস করুন। আমি কোনও মন্তব্য করবে না। তোগাড়িয়া বলেন, বিশ্ব হিন্দু পরিষদের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে বিশ্ব হিন্দু কংগ্রেসের আযোজন করা হবে। তার আগে হিন্দুদের জাগরণ ঘটাতে রাম জন্মভুমি, কৃষ্ণ জন্মভ’মি, কাশী বিশ্বনাথ মন্দির, গরু হত্যা বন্ধ ও সংবিধানের ৩৭০ ধারা নিয়ে দেশ ব্যাপী প্রচার চালানো হবে।
- See more at: http://www.newsbd.net/?p=5336#sthash.0yOZcrEk.dpuf

No comments:

Post a Comment